1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক
শিরোনাম:

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনায় শিমুল বিশ্বাসের এবি ট্রাস্টের নির্মিত ১১০ মসজিদ মাদ্রাসায় ৭দিন ব্যাপী কোরআন খানি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে পাবনায় অনন্য এক কর্মসূচি শুরু হয়েছে। চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রতিষ্ঠিত ‘এবি ট্রাস্ট’-এর উদ্যোগে জেলার ১১০টি প্রতিষ্ঠানে একযোগে সপ্তাহব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিল শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই পাবনা এবি ট্রাস্টের আওতাধীন ১১০ টি মসজিদ ও মাদ্রাসা সমূহে হাফেজ এবং শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত শুরু করেন। বিরতিহীনভাবে আগামী সাতদিন এই তিলাওয়াত কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিটি প্রতিষ্ঠানে তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হচ্ছে। মোনাজাতে তাঁর রাজনৈতিক ত্যাগ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা হয়।

এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের আশার প্রদীপ। তাঁর বিদায়ে জাতি একজন আপসহীন অভিভাবককে হারালো। বিদেহী আত্মার শান্তির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমেই আমরা প্রিয় নেত্রীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

এবি ট্রাস্টের এই বিশাল কর্মযজ্ঞ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ কর্মীদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এই ব্যতিক্রমী ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী এই কোরআনখানি শেষে সমাপনী দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group