1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর পাবনায় দুদকের পৃথক দুটি  মামলায় ফুড কন্ট্রোলার অফিসের সহকারী খাদ্য পরিদর্শকের পাঁচ বছর করে কারাদণ্ড ঈশ্বরদীতে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় মামলা পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও  অস্ত্রসহ গ্রেফতার ২
শিরোনাম:

ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম(ভাঙ্গুড়া, পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় শিশু রামিসা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া সৃতিসৌধ্যের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধার সন্তানে গণের পক্ষে সাহেহ আহমেদ সবুজের সহায়তায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সালেহ আহমেদ সবুজ। উপস্থিত সকল শিক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন আবু মোঃ আদিব ইরফান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা, সন্তান,নাগরিক ও প্রজন্ম পরিষদ এর সভাপতি মোঃ গোলাম মোস্তফা,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি,মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভিন্ন সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তারা শিশু রামিসাসহ সকল শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশরহের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুল তলায় শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group