
শহর প্রতিনিধিঃ
পাবনা’র অন্যতম সাংস্কৃতিক সংগঠন পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের সহযোগিতায় একজন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহবুব আলম, পাঠশালা সাংস্কৃতিক সংঘের সভাপতি খন্দকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিশির ইসলাম। হুইল চেয়ারটি প্রতিবন্ধীর পক্ষে গ্রহন করেন বিশিষ্ট সমাজ সেবক হেমায়েতপুর ইউনিয়ন এর সাবেক কমিয়নার ও মানবাধিকার কর্মী মোহ জাহাঙ্গীর হোসেন। উল্লেখ্য পাঠশালা তাদের প্রতিষ্ঠার পর থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পরা মানুষদের নিয়ে কাজ করে আসছে।
Leave a Reply