1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

জিসিআই পুনর্মিলনী-২০২৬: প্রধান অতিথি হিসেবে থাকছেন এম.পি অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ

পাবনার ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই)-এর প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী-২০২৬ আগামী ২৯ মে, শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৩২ বছরের গৌরবময় ইতিহাস ধারণকারী এ বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে প্রধান অতিথি থাকছেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। জিসিআই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বর্তমান এম.পি মহোদয়ের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহার পরের দিন সম্ভাব্য এই পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে অবস্থানরত বহু প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবেন। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৯টায় রেজিস্ট্রেশন ও টি-শার্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ৯টা ১৫ মিনিটে শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৪৫ মিনিটে থাকবে নাস্তা বিরতি। পরে সকাল ১০টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ ও স্মৃতিচারণ পর্ব শুরু হবে।
দুপুর ১২টায় মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীরা অংশ নেবেন বলে জানা গেছে।
আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, শুধু একটি পুনর্মিলনী নয়, বরং প্রজন্মের সঙ্গে প্রজন্মের বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পুরোনো স্মৃতি রোমন্থনের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্যও এটি অনুপ্রেরণার একটি উপলক্ষ হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
পুনর্মিলনীকে সফল করতে “প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৬ উদযাপন পরিষদ” ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি শুরু করেছে। নিবন্ধন ও প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করা যাবে নিম্নোক্ত নম্বরগুলোতে:
০১৭১৯-৩৬১৭৫৩
০১৭১৬-৬৯৭২৭৯
০১৭১৬-৭৩২৭১৫
০১৭১৫-২৩২৩১১
পাবনার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই)-এর এই পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group