1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ যুবক আটক বাংলাদেশের ৬০জন অপরাধীকে খুজছে ইন্টারপোল জনস্বার্থে বদলি নাকি প্রশাসনিক নিপীড়ন, ৫৩০ দিনে ৭ বার বদলি পাবনার কৃতিসন্তান, বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ বৈমানিক সাইফুল আজমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিক আজ পাবনার ফরিদপুর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পাবনা পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, আহত শিক্ষার্থী ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ হাঁসের বাচ্চা বিতরণ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দেশের ৫০০ উপজেলা হলো লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসর হতে যাচ্ছে
শিরোনাম:

বাংলাদেশের ৬০জন অপরাধীকে খুজছে ইন্টারপোল

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশ সরকার অপরাধ করে বিদেশে পালিয়ে থাকা যেসব আসামিকে খুঁজছে, তাদের মধ্যে হত্যা মামলার আসামিরা হলেন— বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দীন ও বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন খান, ফরিদপুরের নাইম খান ইকরাম, বগুড়ার কালা জাহাঙ্গীর ফেরদৌস, গাজীপুরের নুরুল দীপু ও আহাম্মেদ মজনু, কুমিল্লার খন্দকার আব্দুর রশীদ ও রাশেদ চৌধুরী, ঢাকার নুর চৌধুরী, নবী হোসাইন, জিসান আহমেদ, তৌফিক আলম, প্রকাশ কুমার, জাফর আহমেদ, সালাউদ্দিন মিন্টু ও নাজমুল আনসার, শরীফুল হক ডালিম, খুলনার শরীফুল হোসাইন, চট্টগ্রামের আমিনুর রসুল, নেত্রকোনার আব্দুল জাব্বার, বরিশালের গোলাম ফারুক অভি, মুন্সীগঞ্জের রফিকুল ইসলাম, খুলনার হারুন শেখ, নরসিংদীর মোসলেম উদ্দিন খান এবং গাইবান্ধার চন্দন কুমার রায়। এছাড়া হত্যা মামলায় অভিযুক্ত জাহিদ হোসেন খোকন, সৈয়দ মো. হাছান আলী, আবুল কালাম আজাদ ও সৈয়দ মো. হোসেনকেও খুঁজছে বাংলাদেশ সরকার।

চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী চক্রের খপ্পরে ফেলা, প্রতারণা করা, আটকে রাখা এবং মুক্তিপণ দাবি করে হত্যা করার অভিযোগে বাংলাদেশ খুঁজছে কিশোরগঞ্জের জাফর ইকবাল, স্বপন, মিন্টু মিয়া ও তানজীরুল এবং মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামকে। পর্নোগ্রাফির অভিযোগে টাঙ্গাইলের ওয়াসিম, অস্ত্র মামলায় গিয়াস উদ্দিন, নির্যাতনের মামলায় চট্টগ্রামের অশোক কুমার দাশ, এবং জালিয়াতির অভিযোগে জামালপুরের আমানুল্লাহ শফিক ও আताউুর রহমানকে খুঁজছে বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের বর্তমান সদস্য বিশ্বের ১৯৬টি দেশ। আন্তর্জাতিক এই সংস্থাটি পুরো বিশ্বকে নিরাপদ রাখতে পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি শক্তিশালী নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে কাজ করে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group