
শহর প্রতিনিধিঃ
পাবনা পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক রোগ থেকে বাঁচতে পৌর এলাকার বেওয়ারিশ কুকুর কে এন্টি রেবিস টিকা প্রদান এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১০ই আগষ্ট সোমবার সিভিল সার্জন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় পাবনা রেলস্টেশন এর সামনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ টিকা কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি বলেন প্রতি বছর কুকুরের কামড়ে কয়েকশ মানুষ আহত হয় এদের মাঝে অনেকে মারা যায় সেই লক্ষে কুকুর থেকে মানুষ কে নিরাপদ রাখতে এই টিকা প্রদান কার্যক্রম। এটা খুবই ভালো এবং জনকল্যাণমুখী উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন পাবনা পৌর প্রশাসক মোঃ খায়রুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্টেড জেলা প্রশাসক এর কার্যালয় কাজী দিদারুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তর পাবনা এর নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম, পাবনা পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিনসহ পাবনা পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন। আগামী সাতদিন পৌর এলাকার বেওয়ারিশ কুকুর কে টিকা প্রদান করা হবে। পৌরসভার বরাত দিয়ে জানানো হয় প্রথম ধাপে আমরা ১৬২৫ টি কুকুরকে টিকা প্রদান করা হবে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরো ব্যবস্থা করা হবে। উল্লেখ্য গত কয়েকদিনে পাবনার বিভিন্ন এলাকায় প্রায় ৩০জনের বেশি মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। যাদের মাঝে বেশিরভাগই শিশু। এর পরপরই পৌরসভা এই টিকা কার্যক্রম এর উদ্যোগ গ্রহণ করেন। পৌরসভার এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply