1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
শিরোনাম:

পাবনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার- ১

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স:সুজানগরে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চুকে (৩৪) গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ।

বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু পাবনার   সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে এবং ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই ।গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানা ওসি গোলাম মোস্তফা

সুজানগর থানা ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের মাধ্যেমে আমরা জানতে পারি বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং অবস্থান করছে। তারই   ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সুজানগর পৌরসভায়  ৩ দিনের ব্যবধানে নীশিপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে । থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমকে যোগদানের মাত্র ১৫ দিনের মাথায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায়  গত বুধবার প্রত্যাহার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group