1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
শিরোনাম:

চলতি মাসে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, যা চলতি মাসে (ফেব্রুয়ারি) প্রথম।শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনে ছয়জন এবং বাকি দুজন ঢাকার বাইরের। এদিকে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু এবং ১ হাজার ১৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এরপর ঢাকা উত্তর সিটিতে মারা গেছেন ১০৪ জন।এ ছাড়া গত বছর ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে  সবচেয়ে বেশি ২১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হন। ১৭ হাজার ৮৭৯ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group