1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
শিরোনাম:

ভাঙ্গুড়ায় মেসার্স ঘিবাড়ির প্রেস ব্রিফিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :পাবনার ভাঙ্গুড়া ঘিবাড়ির সুনাম সংরক্ষণে বৃহস্পতিবার একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

২০ মার্চ বৃহস্পতিবার  বিকালে সাংবাদিকদের জ্ঞাতার্থে ঘিবাড়ির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম খান মেসার্স ঘিবাড়ির প্রডাক্ট সম্পর্কে তিনি লিখিত বক্তব্যে পেশ করেন। তিনি বলেন গত ৯ মার্চ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট তাসমীয়া আক্তার রোজী ঘিবাড়ি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ভাঙ্গুড়া চৌবাড়িয়া হারোপাড়ায় আমার মেসার্স ঘি বাড়ি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা হয়। আমি এই অভিযানকে সাধুবাদ জানাই এবং অভিযান যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটা আমি সদুত্তর গ্রহণ করি।
আমরা শতভাগ খাটি ঘি তৈরি করি। ঘি বাড়ি ভাঙ্গুড়ার প্রতিষ্ঠান। এটি আমার-আপনার এবং সকলের।

এ সময় আলহাজ্ব ইউনুস আলী, ম্যানেজার নয়ন উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমীয়া আক্তার রোজির নির্দেশনায়  প্রতিষ্ঠানের সিলগালা খুলে দেন।
এ সময় পাবনা বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম)শহিদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানা পুলিশের এএসআই সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুর্বে অতিরিক্ত মূল্য ও অপরিচ্ছন্নতার কারণে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে কারখানা বন্ধের পাশাপাশি ঘির নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশ দেন। ইন্সপেক্টর তা ল্যাবে পাঠান এবং বৃহস্পতিবার(২০মার্চ) টেস্ট রিপোর্টের রেজাল্ট পাওয়া গেছে। তিনি দাবি করেন রিপোর্টে তাদের প্রডাক্ট ঘিতে কোনো প্রকার ভেজাল পাওয়া যায়নি।
সাইফুল আরো বলেন,ঘিবাড়ির প্রডাক্ট মোড়কজাত করায় সরকারকে মোট ২০% ভ্যাট প্রদান কর হয়। এছাড়া ঘির গুণগত মান ঠিক রেখে বাজারজাত করণের যেসব নিয়ম অনুসরণ করার কথ তা সবই করা হয়। ভালো জিনিসের দাম একটু বেশি হয় বলেও তিনি দাবি করেন।
প্রেস ব্রিফিং এ সাইফুল জানান,ঘির নমুনা পরীক্ষায় ভেজাল কিছু না পাওয়ায় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার তার কারখানার সীলগালা উন্মুক্ত করে দিয়েছেন। এতে স্পষ্ট প্রতীয়মাণ হয় যে, ঘিবাড়ির উৎপন্ন ঘি একেবারেই খাঁটি।
প্রেস ব্রিফিং এ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group