1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
শিরোনাম:

পাবনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন 

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
জুবায়ের খান প্রিন্সঃ
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) পাবনায় বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনসহ একাধিক মানবিক সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের করেন। পরে মানববন্ধন ও নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে পাবনা প্রেস ক্লাবে আলোচনা সভা ও পাবনা জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবাধিকার রক্ষায় সম্মিলিত দায়িত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি এ.বি.এম ফজলুর রহমান, সাবেক সভাপতি, পাবনা প্রেস ক্লাব
বিশেষ অতিথি মির্জা আজিজুর রহমান, সিনিয়র আইনজীবী ও সভাপতি, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা আব্দুল মান্নান খান চুক্কি, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা
মোঃ আলিম মোল্লা, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা
মোঃ আব্দুল ওয়াদুদ, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা
মোঃ আবু জাফর, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা
থেকে মোঃ আবু দাউদ, উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা
সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা শাখা
এদিকে আন্তর্জাতিক আইনী সহায়তা কেন্দ্র (আসক) এর পাবনা জেলা শাখার সভাপতি মোঃ সুমন আলীর নেতৃত্বে কার্যালয় উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, উপস্থিত ছিলেন রানা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল আমিন বিশ্বাস রানা, সাংবাদিক শিশির ইসলাম, জুবায়ের খান প্রিন্স সহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এরপর বিকেল তিনটায় শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা কেবল আইনগত বাধ্যবাধকতা নয়—এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে বাংলাদেশেও নাগরিক অধিকার সুরক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group