1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

ভাঙ্গুড়ায় নাগালের বাইরে সবজির দাম: হতাশ খেটে খাওয়া দিনমজুর

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স: ভাঙ্গুড়ায়  টানা বৃষ্টিতে ক্ষেতে কৃষকের সবজি নষ্ট হওয়ায় সপ্তাহের ব্যবধানে বাজারে দ্বিগুণ বেড়েছে সবজির দাম।  সবজি বাজারে আমদানি কম। সে কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন সবজি ব্যবসায়ীরা।

খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ হঠাৎ দাম বাড়ায়  হতাশ হয়ে পরেছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে  প্রতিটি সবজির দাম বেড়েছে প্রায়ই দ্বিগুণ।

এক সপ্তাহ আগেও পটলের দাম ছিলো ৩০ টাকা কেজি বর্তমান  বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি,প্রতি পিচ ৪০ টাকার লাউ বিক্রি হচ্ছে  ৬০ টাকা, করলা ৬০ টাকার বিক্রি হচ্ছে  ১০০ টাকা, ৪০ টাকার কচু বিক্রি হচ্ছে  ৬০ টাকা, ৫ টাকা লালশাকের আঁটি ছিলো ৫ টাকা  বর্তমানে ১০ টাকা, বিক্রি হচ্ছে । ৫০, টাকার শষা ৮০ টাকা ও ২০০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।

ভাঙ্গুড়া  বাজারের সবজি বিক্রেতা বাবু  হোসেন বলেন, সবজির দাম হঠাৎ বেড়েছে টানা বৃষ্টির কারণেই ,তবে বৃষ্টি কমলে বাজারে সবজি সরবরাহ বাড়লে তখন দাম আবার হাতের নাগালে চলে আসবে। আবার অনেকেই বলছেন, উত্তরবঙ্গে বন্যা  ও বৃষ্টির কারণে সবজির বাজারে বাড়তি চাপ পড়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান বলেন, বৃষ্টিতে ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হয়েছে আবার সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। কয়েকদিন পর বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ শুরু হলে দাম কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group