1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়
শিরোনাম:

আ.লীগ নেতা ৭ মাস পলাতক, তবুও চাকরিতে বহাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মেহেদি হাসান (ভাঙ্গুড়া):পাবনার ভাঙ্গুড়ায় সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল রয়েছেন ভাঙ্গুড়া পৌরসভার প্রধান সহকারী আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম ওরফে ইমরান হাসান আরিফ।

গত আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালানোর সঙ্গে সঙ্গেই এলাকা ছাড়েন তিনি।

জানা গেছে, প্রথমে মেয়রের কাছ থেকে এক মাসের চিকিৎসা ছুটি নিয়ে আত্মগোপনে যান আরিফ। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর তিনি গোপনে হাজির হয়ে আরও তিন মাস ছুটি বাড়িয়ে নেন। পৌর প্রশাসক ছুটি মঞ্জুর করলে স্ত্রীকে নিয়ে ভারতে পাড়ি জমান তিনি।

স্থানীয়রা জানান, সাবেক এমপি মকবুল হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরিফ রাজনীতির ছায়ায় পৌরসভার ভান্ডার রক্ষক থেকে প্রধান সহকারী পদে উন্নীত হন। চাকরিতে থেকেও ঠিকাদারি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পৌরসভার একাধিক কর্মচারীর ভাষ্য, অফিসে যাতায়াত না করলেও মাস শেষে হাজিরা দিয়ে বেতন তোলাটা ছিল তার নিয়মিত অভ্যাস।

দীর্ঘ অনুপস্থিতির পরও চাকরি বহাল থাকায় স্থানীয় বিএনপিজামায়াত নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও প্রশ্ন উঠেছে। উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, ‘পলাতক থেকেও কেউ কীভাবে সরকারি চাকরিতে বহাল থাকতে পারে, তা বোধগম্য নয়।‍‍`

বিষয়ে পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী জানান, আরিফের ছুটি শেষ হলেও তিনি আর অফিসে ফেরেননি। ফের ছুটি চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। বর্তমানে তার বেতনভাতা বন্ধ রয়েছে এবং বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তবে পলাতক থাকায় আরিফুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group