1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

১৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পাবিপ্রবির মাননীয় উপাচার্য, উপ- উপাচার্য ও কোষাধ্যক্ষ’র শুভেচ্ছা বাণী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বিসমিল্লাহির রহমানির রাহিম

আজ ৫ জুন-২০২৫, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস। এই গৌরবময় দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রিয় শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
২০০৮ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। আমরা গর্বিত যে, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের লক্ষ্য হলো এই বিশ্ববিদ্যালয় কে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা। যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই নয় বরং নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতাও অর্জন করবে। আমরা বিশ্বাস করি বিশ্বমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে । দীর্ঘ ১৭ বছরের পথ চলায় জ্ঞান ,গবেষণা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
আমরা বিশ্বাস করি আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্রনায়ক, গবেষক, উদ্যোক্তা ও মানবতার কান্ডারী। তাদের শক্তি, বুদ্ধিমতা ও সাহসিকতায় আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী হবেন আলোকিত মানুষ, যিনি পেশাজীবীর পাশাপাশি হবেন দায়িত্বশীল নাগরিকও।

১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের এই আনন্দক্ষণে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে আবারও অভিনন্দন। আসুন সবাই মিলে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নের অবদান রাখি এবং একটি আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group