1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক
শিরোনাম:

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব- এ্যাড. শিমুল বিশ্বাস

  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জননেতা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন দেশে শান্তি ও ন্যায় বিচারের মাধ্যমে আমাদের মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে সেই লক্ষে দরকার সুষ্ঠ নির্বাচন। কেননা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগনের আস্থা তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।  আমাদের দেশের মানুষের সেবক হয়ে কাজ করতে হবে। ৪ঠা জুলাই শুক্রবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল এর সঞ্চালনায় পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন মানুষ দেখেছে দেশবাসীর মাঝে যে আতংক বিরাজ করেছে সেইসব দুঃসহ স্মৃতিকে মানুষ এখনো ভুলতে পারেনি,  আমাদের ঐক্যবদ্ধ হয়ে
জনগনের আস্থা ফেরাতে হবে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে যে নেতিবাচক মনোভাব রয়েছে সেটা কাটিয়ে তুলতে কাজ করতে হবে।
 তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আপনারা জানেন বিগত দিন আমাদের উপর কি অন্যায় অত্যাচার হামলা মামলা সহ্য করতে হয়েছে। সেই সময় যেন আর না আসে সেদিকে লক্ষ রেখে কাজ করতে হবে, ইতিমধ্যে বিএনপি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আপনারা চোখ কান খোলা রেখে চলবেন যেন কোন কুচক্রী মহল আগামী নির্বাচনে আমাদের বাঁধা হয়ে না দাঁড়ায়,  আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব। উক্ত মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম
সদর উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক  অহিদ মাস্টার, সদর উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক সাব্বির হোসেন বাচ্চু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি তৌফিকুল হাবিব,
পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, আহবায়ক কমিটির সদস্য মোঃ মামুন, সেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর, পৌর বিএনপির সাবেক সদস্য মিঠু সহ সাবেক  পাবনা সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group