1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

শ্রদ্ধেয় শিক্ষক তুলসি স্যারের ওপর হামলায় শেকড় পাবনা ফাউন্ডেশনের তীব্র নিন্দা ও উদ্বেগ

  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, পাবনা শহরের সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক জহরলাল বসাক তুলসি স্যারের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন।

সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা ও সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান খান এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা স্তম্ভিত, আমরা মর্মাহত, আমরা ক্ষুব্ধ। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তাঁর সারাজীবন বিদ্যার আলো বিলিয়ে গেছেন—তাঁর ওপর এমন বর্বর হামলা কেবল নিন্দনীয়ই নয়, পুরো সমাজের জন্য লজ্জার।”

তাঁরা আরও বলেন, “ডাকাতির চেষ্টার নামে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে, তাঁর শরীর রক্তাক্ত, মাথায় ব্যান্ডেজ—এই দৃশ্য দেখে আমরা গভীর শোক ও ক্ষোভে বিমূঢ়। এই ঘটনায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, শিক্ষক সমাজ, ছাত্রসমাজ এবং সচেতন নাগরিকদেরও সোচ্চার হতে হবে। এই ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

শেকড় পাবনা ফাউন্ডেশন মনে করে, এ ধরনের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। সংগঠনটি দাবি জানায়, এই হামলার পেছনে যারাই জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে পাবনার পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়, তিনি যেন ব্যক্তিগতভাবে অধ্যাপক তুলসি স্যারের বাসায় গিয়ে তাঁর পাশে দাঁড়ান এবং আইনগত পদক্ষেপ সম্পর্কে আশ্বস্ত করেন। এতে একদিকে ভুক্তভোগী পরিবারের মনে কিছুটা সান্ত্বনা আসবে, অন্যদিকে পুলিশ প্রশাসনের ভাবমূর্তিও সমুন্নত থাকবে।

শেকড় পাবনা ফাউন্ডেশন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত সুবিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group