1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

সবার উপরে মানুষ—ভেদাভেদ নয় গণতন্ত্রে : এ্যাড. শিমুল বিশ্বাস

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

জুবায়ের খান প্রিন্স, পাবনা :

“সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। জাতি, ধর্ম কিংবা গোত্রে কোনো ভেদাভেদ গণতন্ত্রে স্থান পায় না”—এ মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও মানবিক রাজনীতির প্রবক্তা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতুর নেতৃত্বে পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে শিমুল বিশ্বাস বলেন, “এদেশের পাহাড়-সমতলের সবাই আমার ভাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই সমান মানুষ। সবার উন্নয়ন ও সম্প্রীতির জন্য একসঙ্গে কাজ করাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি দেশপ্রেমিক ও মানবিক সকল উদ্যোগে সনাতন সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন।

হিন্দু ছাত্র মহাজোটের পাবনা জেলা সভাপতি শুভ মজুমদার বলেন, শিমুল বিশ্বাস আন্তরিকতার সঙ্গে তাদের কথা শুনেছেন এবং নিরাপত্তা ও সহাবস্থানের বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের প্রত্যাশা। পাবনার উন্নয়নে আমরা তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু বলেন, শিমুল বিশ্বাস মেহনতি ও সাধারণ মানুষের নেতা। পাবনার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতির রাজনীতিতে সনাতন ছাত্র-যুব সমাজকে সঙ্গে নিয়ে তারা তার পাশে থাকবেন।

২৮ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় শামছুর রহমান শিমুল বিশ্বাসের নিজ বাসভবনে পুর্ব নির্ধারিত আলাপচারিতায় এসব কথা হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী ছাত্ররা শিমুল বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী নৃসিংহ দেব বিগ্রহ মন্দির এর সভাপতি সঞ্জয় বসাক,
মানিক ঘোষ, ইন্দ্রনীল সরকার, রাজধীস ভট্টাচার্য,
কোমল বসাক, সুজন রায়, অলোক বসাক, সঞ্জয় সাহা, রতন সরকার, প্রশান্ত দাস, মনা বসাক, রনি রায়, অরুপ সরকার, মিঠু কর্মকার, সুজয় কর্মকার, সুজন নন্দী, সঞ্জয় রায়, উজ্জল সাহা, সাধন পাল,
পার্থ চক্রবর্তী, অর্পণ বসাক, পিয়ন সরকার,
আবির ভৌমিক, চন্দন চক্রবর্তী।মতবিনিময় সভায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group