1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

পাবনা প্রেসক্লাবের সাথে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সাথে মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

নিজস্ব প্রতিনিধিঃ 

পাবনা প্রেসক্লাবের সাথে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৮ই মে সোমবার সন্ধ্যায় সন্ধ্যা ৭:৩০ মিনিটে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন আমি আপনাদেরই মানুষ হয়ে আপনাদের সহযোগিতায় আপনাদের হয়ে কাজ করতে চাই, জেলায় অনেক সমস্যার পাশাপাশি সম্ভাবনার বিষয় গুলো গুরুত্বসহকারে দেখবো। আমি আশা করবো আপনারা জেলা প্রশাসনের প্রতি সহযোগিতার হাত উন্মুক্ত রাখবেন তবেই আমরা জেলার মানুষের ভাগ্য সুপ্রসন্ন করতে পারবো। পাবনা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জেলার মানুষের জান মালের নিরাপত্তার অতন্দ্র পৃরহরী হয়ে কাজ করবো। আমি মনে করি জেলা পুলিশ এককভাবে কখনই সমাধান সম্ভব নয় সেজন্য সকলের সহযোগী হয়ে কাজ করতে হবে, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতে হবে, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে নির্মূল করতে হবে। পরিবহন চাঁদা বন্ধ করতে কাজ করতে হবে। এক্ষেত্রে যদি আমার পুলিশের কোন সদস্যও জরিত থাকে তাকেও ছাড় দিবনা। কিশোর গ্যাং এর ততপরতা রাজনৈতিক প্রতিহিংসার বসবর্তী হয়ে যেন কেউ সুযোগ না নিতে পারে আইনের যে রীতি আইন সবার জন্য সমান সেই বিষয় যেন রাখতে পারি সেই সহযোগিতায় আমাদের পাশে থাকবেন।

এবিষয়ে সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে আশা করি সেই সহযোগিতা পাব। উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন খান, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, প্রবীণ সাংবাদিক এইচ কে এম আবু বক্কর সিদ্দিক, দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ,

একুশে টেলিভিশন পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, মাছরাঙা টেলিভিশন এর উত্তরবঙ্গ ব্যুরো চিফ উৎপল মির্জা, দৈনিক সকালের সময় এর পাবনা প্রতিনিধি মাহফুজুর রহমান, ডেইলি স্টার এর পাবনা প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির তপু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শাহীন রহমান, দৈনিক বাংলা পাবনা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পি, ৭১ টেলিভিশন পাবনা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজ এর পাবনা প্রতিনিধি রিজভী জয়,
দৈনিক ইছামতির ব্যবস্থাপনা সম্পাদক মোখলেছুর রহমান বিপ্লব, বৈশাখী টেলিভিশন পাবনা প্রতিনিধি মিজানুর রহমান,  দৈনিক মুক্তির মিছিলের সম্পাদক আবু হাসনা আইয়ুব, সিনসার সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক নতুন বিশ্ব বার্তার সম্পাদক শহিদুর রহমান, পাবনা’র সময়ের সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, পাবনার বাণীর সম্পাদক খন্দকার আসাদুজ্জামান খান মিলন, দৈনিক আজকের দর্পন এর পাবনা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, ইসলামিক টিভির পাবনা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না, কালবেলা পাবনা প্রতিনিধি গোলাম ফারুকসহ পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group