1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি জাপান

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে জাপান। দাবানলের কারণে একজন নিহত হয়েছেন এবং এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) আগুন লাগার পর থেকে ইওয়াতে অঞ্চলের উত্তরাঞ্চলের ওফুনাতো বনে প্রায় এক হাজার ২শ’ হেক্টর জমিজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি। তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড় দাবানল। সেই আগুনে ১ হাজার ৩০ হেক্টর জমি পুড়ে গেছে।সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে প্রায় ১ হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হচ্ছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর আকাশ থেকে তোলা এক ফুটেজে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পুরো পাহাড় ঢেকে গেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ একজনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে জানা গেছে। ওফুনাতো পৌরসভার তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আশেপাশের ১ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে এবং ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়াও আজ শনিবার (১ মার্চ) আরো দু’টি স্থানে আগুন জ্বলছিল, একটি ইয়ামানাশিতে এবং অন্যটি ইওয়াতেতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group