1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ শহর ও গ্রামের বেশিরভাগ এলাকায়ই বায়ু দূষণ বাড়ছে। এর সাথে সাথে বাড়ছে রোগবালাই ও ভোগান্তি। এই দূষণের ফলে শিশুর স্নায়ুবিকাশজনিত সমস্যা অর্থাৎ অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি ব্যাপক হারে বেড়ে যায় বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এক গবেষণায় এসব তথ্য উঠে আসে।গবেষণায় দেখা যায়, বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫, পিএম ১০, নাইট্রোজেন অক্সাইড ও ট্রাই অক্সিজেনের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে। যা শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৮ শতাংশ বাড়িয়ে দেয়। আর জন্মের পর টানা চার বছর দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি চার গুণের বেশি বেড়ে যায়।এদিকে, দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী বায়ু দূষণে বেশিভাগ সময়ই রাজধানীর অবস্থান বিশ্বের মধ্যে প্রথম তিনের মধ্যে থাকে।সহকারী গবেষক রাকিব হোসেন বলেন, দূষিত বায়ু বাচ্চাদের বুদ্ধিভিত্তিক বিকাশের ওপর খারাপ প্রভাব ফেলে। ফলে অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।গবেষক দলের প্রধান সাখাওয়াত হোসেন বলেন, গর্ভকালীন সময়ে ২ দশমিক ৫ পিএম প্রতি ১০ মাইক্রোমিটারে এক্সপোজার বেশি হওয়ার কারণে প্রায় ১৫ শতাংশ অটিজমের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে গর্ভবতীদের বাইরে বের হওয়া থেকে যতটাসম্ভব বিরত থাকতে হবে। একান্তই বাইরে বের হতে হলে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া, বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সবুজ পরিবেশে থাকাসহ বেশ কিছু পরামর্শও দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group