1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

ঈদুল ফিতর উপলক্ষে কাজীরহাট ঘাটে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

শফিউল আযম, বেড়া :আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে কাজীরহাট ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল। উপস্থিত ছিলেন বেড়া সার্কেলের অতিরিক্ত পুলশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, স্পিড বোট মালিক সমিতি’র মোঃ রইচ উদ্দিন আহম্মেদ প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাজীরহাট ঘাট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশসহ একাধিক টিম থাকবে। এছাড়া নৌপুলিশ, হাইওয়ে পুলিশ আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যাত্রীদের নিরাপত্তা স্বার্থে জেলা পুলিশ সর্বদা মাঠে থাকবে।
পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করবে। কাজীরহাট ঘাট এলাকায় ঈদের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে মোবাইল কোর্ট করার জন্য। যাত্রীদের কাছ থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। কাজীরহাট ঘাটে পর্যপ্ত আলোর ব্যবস্থা রাখা হবে। অস্থায়ী পাবলিক টয়লেট স্থাপন করা হবে, ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা থাকবে। কাজীরহাট-আরিচা রুটে রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। স্পিডবোটগুলোতে পর্যপ্ত লাইফ জ্যাকেট থাকতে হবে। প্রতি স্পিডবোটে ১২জন যাত্রী ও জনপ্রতি ২২০ টাকার বেশি ভাড়া য়ো যাবে না। ঈদযাত্রা নির্বিঘœ করতে আমি সবার সহযোগীতা কামনা করছি।
মতবিনিময় সভায় কাজীরহাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ঘাটে কর্মরত বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group