1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে দায়িত্বশীল কর্মকর্তাদের: ইউএনও পাবনা সদর

  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

“অসচেতন, নিরক্ষর ও দিনমজুর শ্রেণির ব্যস্ত মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব”—এভাবেই প্রশাসনিক দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহারুল ইসলাম।

দাপ্তরিক সীমারেখা পেরিয়ে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন এই কর্মকর্তা। তিনি প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লি ও ইমামের অনুমতিক্রমে নামাজ শেষে সমাজসচেতনমূলক বক্তব্য প্রদান করেন। এতে তিনি সরাসরি মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পান, শুনেন তাদের সমস্যা ও অভাব-অভিযোগ, এবং আইনানুগ উপায়ে তা সমাধানের চেষ্টা করেন।

গত ২ মে (শুক্রবার) তিনি জুমার নামাজ আদায় করেন পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজার সংলগ্ন স্কুল ও কলেজের পাশে অবস্থিত কেন্দ্রীয় মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সমাজের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে কথা বলেন। এ সময় মসজিদের জন্য সরকারি প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ১ লাখ ১৫ হাজার টাকার অনুদানের বাস্তব অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি।

এক প্রশ্নের উত্তরে ইউএনও নাহারুল ইসলাম বলেন, “একসময় এলাকার মুরুব্বিরা গ্রাম্য শালিশের মাধ্যমে সমাজের অসঙ্গতি নিরসনে ভূমিকা রাখতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বে সেই সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে। এখন অনেক সাধারণ মানুষই উপজেলা পর্যায়ে আসতে চান না, কিংবা জানেন না কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে।”

শুধু মসজিদভিত্তিক জনসংযোগেই নয়, ইউএনও’র এই তৎপরতা বিস্তৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পর্যায়ে। কখনো আচমকা পরিদর্শনে গিয়ে নিজের অধীনস্থ দপ্তর ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরেজমিনে পরখ করছেন, নিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা।

বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য সেবন ও বাণিজ্য, অশ্লীলতা ও অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছেন এবং সামাজিক ঐক্য ও নৈতিকতার ভিত্তিতে সুশাসনের আহ্বান জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group