1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

ইছামতি খনন পরিদর্শনে সেনাবাহিনীর ডিজি ব্রিগেডিয়ার জেনারেল উসমান সরোয়ার পাবনায়

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

খালেদ আহমেদঃ

ইছামতি নদী খনন কাজের কতটুকু অগ্রগতি তা পরিদর্শন করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল উসমান সরোয়ার পাবনার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।

গতকাল বুধবার ১৪ মে দুপুর থেকে তিনি বিকাল সাড়ে পাঁচটায় হাউজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে নদী উদ্ধার আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় নদীপাড়ের অবৈধ উচ্ছেদ, খনন, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

এ মতবিনিময়ে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এসএম মাহবুব আলম নেতৃত্ব দেন।

আরও উপস্থিত ছিলেন রিভারাইন পিপল পাবনার সভাপতি নদী গবেষক ও লেখক ড. মনছুর আলম, আদর্শ গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতি পাবনার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি রিদয় হোসেন, সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আহাদ কিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার সাইদুল আলম প্রমুখ।

মতবিনিময় শেষে ডিজি পর্যবেক্ষণ করেন ও পাবনায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তাদের কথা শোনেন। তারা ডিজিকে মাটি/বালি রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় দ্রুত ব্যাবস্থা নেয়া, কিছু কিছু যায়গায় খারাপ মাটি থাকার কারনে ব্যাংক লাইন ধসে যাওয়ায় কোথাও কোথাও পার্শ্ববর্তী রাস্তা, বাড়ী/অবকাঠামো, বাজার, মসজিদ, কবরস্থান, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পাবনার কাছে বারবার চিঠি দিয়ে দিক নির্দেশনা চাইলেও তারা সেনাবাহিনীকে এখন পর্যন্ত কোনও সহযোগিতা প্রদান করেন নাই ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করেন। ডিজি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group