1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

১০ কোটি টাকার বৈধ বালু মহাল ঘিরে প্রকাশ্য চাঁদাবাজি, স্পিডবোর্ডে অস্ত্রের মহড়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ

নাটোরের লালপুরে প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকায় সরকারিভাবে ইজারা নেওয়া বালু মহালকে কেন্দ্র করে ঈশ্বরদীর সাড়া ঘাট এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে বৈধ ব্যবসায়িক কার্যক্রম, অন্যদিকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অনুসারীদের প্রকাশ্য চাঁদাবাজি ও সশস্ত্র মহড়ার কারণে নদীপথ এখন আতঙ্কের নাম।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান চলতি অর্থবছরে লালপুর বালু মহালের এক বছরের ইজারা নেয় নাটোর জেলা প্রশাসনের কাছ থেকে। নিয়মতান্ত্রিকভাবে কাজ শুরু করতে গিয়ে তারা বাধার মুখে পড়ে যখন তাদের বালুবাহী নৌকা নদীপথে সাড়া ঘাট অতিক্রম করতে যায়।

স্থানীয়রা জানায়, বিএনপির কিছু নেতা ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান এর  অনুসারীরা প্রকাশ্যে স্পিডবোর্ডে করে নদীতে মহড়া দিয়ে নৌকাগুলো থামিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, স্পিডবোর্ডে করে সশস্ত্র অবস্থায় আসে কয়েকজন। হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা চাঁদা দাবি করে। মাঝিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।”

নৌকার এক মাঝি বলেন, আমরা তো শুধু কাজ করি। সরকারি অনুমতি নিয়ে বালু আনি। এখন স্পিডবোর্ডে লোকজন এসে ভয় দেখায়, বলে টাকা না দিলে নৌকা যাবে না।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে বিষয়টি নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে।

মোল্লা ট্রেডার্সের কর্ণধার শহিদুল ইসলাম মোল্লা বলেন, আমরা সরকারকে প্রায় ১১ কোটি টাকা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছি। অথচ কিছু চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চাঁদা তুলছে। আমরা আইনের প্রতি আস্থা রাখি, তবে প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা চাই।

সাড়া ঘাট এলাকায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মাঝি ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম মেনে ব্যবসা করতে গিয়ে যদি অস্ত্রের মুখোমুখি হতে হয়, তাহলে দেশে ব্যবসার পরিবেশ কোথায়?

এ অবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group