1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে – এ্যাড.শিমুল বিশ্বাস

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জননেতা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন গত ১৫ বছর বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এর পাশাপাশি দেশে শান্তি প্রতিষ্ঠায় জনগনকে ঐক্যবদ্ধ করতে নিরলস ভাবে কাজ করেছে। সেই ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। যার ফলস্বরূপ বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে জনগনের আস্থা অর্জন করেছে। ৫ই জুলাই পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়াম পাবনা পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চুর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বিএনপির বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায়ের পক্ষে ঝান্ডাধারী একজন আপোষহীন নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সে কখনো কারো সাথে আপোষ করেনি, এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসুন দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশবাসীর প্রতি যে অবিচার অন্যায় জুলুম করেছে সেটা যেন পুনরায় ফিরে না আসতে পারে সেলক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কোন কুচক্রী মহল যেন সুষ্ঠু নির্বাচনে বাঁধা হয়ে না দাঁড়াতে পারে। কেউ যদি এই নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে আসে আমরা জনগনকে এক্যর ডাক দিয়ে তা প্রতিহত করবো।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তৌফিকুল হাবিব, পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহমান মিয়া সহ পাবনা পৌর বিএনপির বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীবৃন্দ, মতবিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group