1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

শ্রমিকের ঘামে গড়া এদেশ, কোন অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না – এ্যাড.শিমুল বিশ্বাস

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন অনেক ত্যাগ ও দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জন আমাদের বাংলাদেশ। দেশ গঠনে কৃষক, শ্রমিক, তাঁতী, মজুর সকলের শরীরের রক্ত পানি করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় গঠন হয়েছে। সেই দেশ কোন অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না। ৬জুলাই রবিবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়াম বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পাবনা সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় পাবনা সদর উপজেলা শাখা তাঁতীদলের সভাপতি মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে ও পাবনা পৌর তাঁতীদলের সভাপতি মোঃ ইমরান জোয়াদ্দার(মহব্বত) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলে বিএনপিই একমাত্র দল যারা দেশ ও দেশের মানুষের কথা ভাবে আপনারা জানেন একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে আমরা দেশকে স্বৈরশাসক এর হাত থেকে মুক্ত করেছি। আগামী নির্বাচনে জনগণের ভোটের রায়ে বিএনপি সরকার গঠনের মাধ্যমে সংসদে গিয়ে আমরা জনগণের দাবী পূরণের পাশাপাশি একসঙ্গে দেশের উন্নয়ন করবো। সুতরাং আপনারা সবসময় সোচ্চার থাকবেন যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংঘটিত হয়। আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। যদি কোন কুচক্রী মহল এই দেশ কে ধ্বংসের পরিকল্পনা করতে নির্বাচন বানচাল বা প্রশ্নবিদ্ধ করতে চায় আমরা জনগনকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করবো।

উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ বাহারুল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা তাঁতীদলের সদস্য সচিব অধ্যাপক মোঃ নাজিমুদ্দিন সাগর, পাবনা জেলা তাঁতীদলের যুগ্ম-আহবায়ক মোঃ ইমদাদুল হক, পাবনা সদর উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ শাকিল আক্তার ঝন্টু, পাবনা পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ শাওন মোস্তফা। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ সাবির হাসান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স সহ পাবনা জেলার সকল উপজেলা ও ইউনিয়ন তাঁতীদলের নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে দেশ ও জনগণের কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group