1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির পাবনা জেলা গোয়েন্দা অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শিরোনাম:

পাবনায় শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রতিযোগিতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধিঃ 

মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাবনায় এক মহান দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় এডওয়ার্ড কলেজ বাজার, রাধানগর, পাবনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে আয়োজিত এই ধর্মীয় ও মানবিক অনুষ্ঠানটি এ বছর ১০ম বছরে পদার্পণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবির হাসান বাচ্চু, সাবেক সভাপতি, পাবনা পৌর বিএনপি। অনুষ্ঠানের আয়োজন করেন আব্দুল হান্নান শেখ। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা পৌর বিএনপি।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আয়োজনের অংশ হিসেবে ‘কুরআনের পাখি’ মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group