1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে খুদ্র ও কুটির শিল্পের বিকল্প নেই – জেলা প্রশাসক 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধিঃ পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকল্প নেই। একটি উন্নয়নশীল দেশ গড়তে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে গতকাল ০৯ ডিসেম্বর  সোমবার বিসিক জেলা কার্যালয়ের
 উপ-মহাব্যবস্থাপক মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে ও বিসিক শিল্প নগরী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত দশদিন ব্যাপী বিজয় মেলায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন শুধুমাত্র চাকুরির পেছোনে না ছুটে নিজেকে স্বাবলম্বী করতে উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই সেক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতায় আমাদের কাজ করতে হবে তারা যেন সহজ শর্তে ঋণের পাশাপাশি সকল সুযোগ সুভিধা পায় সেদিকেও খেয়াল রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মাহফুজ হোসেন। বিসিক কেন্দ্রীয় শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক
উপ-ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা ওয়ায়েস কুরুনী, সম্প্রসারণ কর্মকর্তা নবুওয়াত হোসেনসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী সকল স্টল ঘুরে দেখেন। প্রতিদিন বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে। মেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত।
ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পন্যের পসরা নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পাবনা ও পাবনার বাহিরের জেলা থেকে মোট পঞ্চাশটি স্টল মেলায় অংশগ্রহণ করেন। প্রথম দিনে বিভিন্ন বয়সের অসংখ্য দর্শক ও ক্রেতার উপস্থিতি ছিলো চোখে পরার মত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group