1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল করেছেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর বল করতে পারবেন না তিনি। তবে আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সবধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে এক মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের ওপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধীনে চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের এক বছর বোলিং করতে পারবেন না। এমনকি ওই এক বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না।

এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group