1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিং করবেন জেসি

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

২০২৩ সালের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যোগ দিয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। এরপর থেকেই বিশ্বকাপে আম্পায়ারিং করার স্বপ্ন দেখতে থাকেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জেসির। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে জেসিকে যুক্ত করেছে আইসিসি।

সোমবার (১৩ জানুয়ারি) আইসিসির একটি পেস বিজ্ঞপ্তি শেয়ার এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা জেসির ঝুলিতে। এবার বিশ্বকাপেও অভিষেক হতে যাচ্ছে তার।

আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য আইসিসির ঘোষিত ২০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকায় জায়গা হয়েছে জেসির নাম।

১৩ দেশ থেকে মোট ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আরও ৪ জন। ২০১৯ সালে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করা প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ইতিহাস গড়া কাতারের শিবানী মিশ্র আছেন এই তালিকায়।

২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে বাংলাদেশের দুই অফিসিয়ালের উপস্থিতি ছিল—আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। তবে এবার সাথিরা জাকির জেসিই একমাত্র প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বিশ্বকাপে।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন যারা

আম্পায়ার: অ্যাশলি গিবন্স (অস্ট্রেলিয়া), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জনানি (ভারত), আইদান সিভার (আয়ারল্যান্ড), নীতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান) , সালেমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু দে সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (মার্কিন যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে)

ম্যাচ রেফারি: ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কসকার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড) ও রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group