1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

নোয়াখালীতে আগুনে পুড়ল ১২ দোকান

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের প্রধান সড়কের গণপূর্ত অফিসের বিপরীতে পাশের কয়েকটি মার্কেট ও হকার্স মার্কেটের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার আধাঘণ্টা পর হঠাৎ হকার্স মার্কেট সংলাপ নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ কাজ করে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group