1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, অতঃপর

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:প্রেমিকের সঙ্গে ঘর বাঁধায় আশায় কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের টানে বাংলাদেশে পালিয়ে আসেন ভারতীয় গৃহবধূ রেশমা মন্ডল (২৮)। তবে অনুপ্রবেশের অভিযোগে রেশমা মন্ডল (২৮) নামের ওই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারী ছাড়াও আরও বাংলাদেশি দুই যুবককে আটক করে বিজিবি।

আটকরা হলেন- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ভারতের নাগরিক ও এক সন্তানের জননী রেশমা মন্ডলের সঙ্গে বাংলাদেশি তরুণ সৌরভ কুমার সাপুইয়ের ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রোববার বিয়ের করার জন্য ভারতীয় গৃহবধূ পালিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় বালাতাড়ী সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩৩ (সাব পিলার ১০ এর এস) এলাকা থেকে তাদের তিনজনকে আটক করে বিজিবি।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ বলেন, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশিসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group