1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ গেল প্রেমিকার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:যশোরের মণিরামপুরে প্রেমিকের সঙ্গে পালানোর সময় মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রেমিকার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময় প্রেমিকা অনিমা দাস (১৭) মারা গেলেও মোটরসাইকেলের চালক প্রেমিক বাঁধন দাসসহ (১৯) আরও একজন আহত হন। সোমবার রাত ৮টার দিকে খবর পেয়ে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তরুণীর মরদেহ উদ্ধার করে। এর আগে উপজেলার রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খেদাপাড়া পুলিশের ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান।

নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে।

এ বিষয়ে খেদাপাড়া পুলিশের ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্ব থেকে জানাশোনা ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তও নিচ্ছিল। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিল না দুই তরুণ-তরুণী। সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। এরপর তারা অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অনিমা নিহত হন।

তিনি আরও বলেন, আহত দুই তরুণ পুলিশ হেফাজতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group