1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

রাজধানীর বায়ুদূষণ বাড়ছেই, পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:বিশ্বজুড়ে দিনদিনই বাতাস দূষিত হচ্ছে। এর প্রভাবে বাড়ছে নানা রোগব্যাধি। এর মধ্যে ঢাকার বাতাসের অবস্থা খুবই ভয়াবহ। ঢাকার বায়ুদূষণের ঝুঁকিপূর্ণ অবস্থা জানিয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা বিভিন্ন প্রকল্প হাতে নিলেও ক্রমেই নতুন মাত্রা যুক্ত হচ্ছে বায়ুদূষণে।

বিশেষজ্ঞরা জানান, শীতে বৃষ্টি না থাকায় দূষণ বাড়ছে তবে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বিশ্বে প্রতিবছরই বায়ুদূষণের তালিকার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে ঢাকা। এবারও শীতের শুষ্ক মৌসুমে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির বলেন, শীতকালে বৃষ্টিপাত কম হওয়ায় কারণে বাতাসের মধ্যে ধূলিকণা ভেসে বেড়ায় এবং ধোঁয়ার পরিমাণটা বেশি থাকে। এ কারণে এ সময়ে বায়ুমানটা অন্যান্য সময়ের চেয়ে বেশি খারাপ থাকে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যেও বাড়াতে হবে সচেতনা।

পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, গত সাত বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ুদূষণ মাত্রার বার্ষিক গড় মান ৩৫ এর কাছাকাছি থাকার কথা; সেখানে প্রতিবছরই ঢাকায় এ মান থাকে ৮০ এর ওপরে। গত বছর ঢাকায় এ দূষণের মান ছিল ৮৩.৯। প্রতিনিয়ত বায়ুদূষণের মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা ২০২৪ থেকে ২০৩০ গ্রহণ করা হয়েছে। সেখানে ইটভাটা বন্ধসহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মোতালিব বলেন, শীতকালে বায়ুদূষণের মাত্রাটা বেশি থাকে। এর কারণ হলো কোনো কিছু পোড়ানো। এই সময়ে ইটভাটা বেশি চলে, ফলে পোড়ানো ধোঁয়া বায়ুদূষণের অন্যতম কারণ।

বায়ুদূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা ২০২৪ থেকে ২০৩০ গ্রহণ করা হয়েছে পুরো ঢাকাকে কেন্দ্র করে। এ ছাড়াও বায়ুদূষণ প্রতিরোধে নানা ধরনের পরিকল্পনার প্রজেক্ট বাস্তবায়ন করছে সরকার।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বুধবার (২২ জানুয়ারি) সকালেও ঢাকাসহ আশপাশের এলাকায় বায়ুমান ছিল ৩০০ এর বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group