1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় এই সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশ নেবেন। তার ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এক পোস্টের মাধ্যমে বিজিবির ভেরিফায়েড ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি সীমান্ত রক্ষাকারী বাহিনীটির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।

এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর বিজিবির নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে।

এ ছাড়াও উক্ত সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়েছে। অধিকন্তু, বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টসমূহের কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

সবশেষে বলা হয়, আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণও অংশগ্রহণ করবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টাও করা হয়নি। অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group