1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

২৫ দিনে এলো ১৬৭ কোটির বেশি মার্কিন ডলার রেমিট্যান্স

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:নতুন বছরের প্রথম মাসের ২৫ দিনে দেশে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ২০ হাজার ৪৪৫ কোটি ৯৮ লাখ টাকা এবং গড়ে প্রতিদিন দেশে এসেছে ৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এ তথ্য থেকে এসব জানা গেছে।

এতে বলা হয়, ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে কমেছে রেমিট্যান্স প্রবাহ। গত বছরের শেষ মাস ডিসেম্বরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৬ কোটি ডলার। আর জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

নতুন বছরে প্রথম মাসে সাপ্তাহিক হিসেবে রেমিট্যান্স পাঠানোর তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১২ থেকে ১৮ জানুয়ারি প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪০ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। জানুয়ারির ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বছরের প্রথম ৪ দিনে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা।

বিগত বছরে মাসিক হিসেবে রেমিট্যান্স পাঠানোর তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group