1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব ইরানি মন্ত্রীর

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: দখলদার ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এতে করে এক ঢিলে দুই পাখি মারা যাবে।

আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান। আমার পরামর্শ একটু ভিন্ন। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর পরিবর্তে ইসরায়েলিদের সরানোর চেষ্টা করুন। তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান, যেন তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে।

সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন, তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয়। কারণ, তিনি গাজাকে ‘পরিষ্কার’ করতে চান।

ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলিদের নিয়ে পাল্টা প্রস্তাব দিলেন।

উল্লেখ্য, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বায়ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ডেনমার্ককে যুক্তরাষ্ট্রের অংশ বানাবেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের সঙ্গে গত ১৫ মাসের যুদ্ধে তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো দুর্বল হয়ে গেছে। তবে তারা পুরোপুরি নির্মূল হয়ে যায়নি।

তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু একই সময় তারা নিজেদের গঠন করছে। আমি বলি, এটি হলো একটি চিন্তার স্কুল, এটি একটি ধারণা, এটি একটি কারণ, এটি (প্রতিরোধ বাহিনী) এমন একটি বিষয় যা সবসময় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group