1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত 
শিরোনাম:

দলে যেন আ.লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে: মির্জা ফখরুল

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃদলে যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ হাসিনামুক্ত হয়েছে, কিন্তু গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছে তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জনগণের তাই প্রত্যাশা। জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে। ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে।  শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীত এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি, মানুষের ক্ষতি করা তা তিনি ছাড়েননি। দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন তোমরা তৈরি হও টুপ করে চলে আসবো। পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিলো, ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। তবে একটা কথা মনে রাখতে হবে তাকে। মানুষ ভুলবে না। তিনি কেমন মহিলা তার মধ্যে কোনো অনুশোচনা নেই, এতগুলো মানুষ তিনি হত্যা করলেন। কতটা ভয়াবহ রূপে তিনি জাতির ওপর চেপে বসেছিলেন।  বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্য ও বিদ্যুতের দাম বাড়ার জন্য শুধু ব্যবসায়ীরাই দায়ী তা নয়, বিগত সরকারের দুর্নীতিও দায়ী। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে।  বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। কিন্তু গতকাল যৌথবাহিনীর নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হয়েছে৷ যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার দেখতে চায় বিএনপি, আর কোনো নির্যাতন দেখতে চায় না । কোনো কিছু দখল করা কিংবা নির্যাতন করা এসব যেন আওয়ামী লীগের মতো বিএনপির কেউ না করে সেই আহ্বান জানান তিনি।   অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যখনই হোক জনগণ না চাইলে বিএনপি ভোট পাবে? ভোট পেতে হলে জনগণের পাশে থাকতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। তবে ভোট এত সোজা ব্যাপার না, মানুষের মন যেকোনো দিকে ঘুরে যেতে পারে, সে বিষয়ে নিজেদের সাবধান থাকতে হবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবেন সে অনুরোধ থাকবে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।  অযথা সংঘাতমূলক রাজনৈতিক কথা না বলতে সবার প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্ররা রাজনৈতিক দল করবে বিএনপি আনন্দিত। নতুন চিন্তাধারা নিয়ে জনগণের কাছে তারা যাবে, তাকে স্বাগত জানাবে। কিন্তু সরকারে থেকে রাজনৈতিক দল করলে জনগণ তা মেনে নেবে না। নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group