1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বেড়ায় অগ্নিকান্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরের বাধেরহাট এলাকায় ভয়াবহ আগুনে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে । এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগীরা । রবিবার (২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনেরমত দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যায়। রাত ২ টা ৩০ মিনিটের দিকে তারা খবর পান মার্কেটে আগুন লেগেছে।বাড়ি থেকে আসতে যতসময় ততক্ষণে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের নিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই বাজারের ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভুগীরা দাবি করেছেন। তবে আগুনের সূত্রপাত শনাক্ত করতে পারেনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নিজাম উদ্দিন নামের স্বর্ণ ব্যবসায়ী জানান,ওই মার্কেটে মদিনা জুয়েলাস নামে স্বণের একটি দোকান ছিল তার। প্রতিদিনেরত দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলে। রাত ৩টার দিকে খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।

আমিনপুর থানার চরপাড়া এলাকার চাঁদ আলী মেম্বার আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ,কিছুদিন আগে এখানে মারামারি হয়। গতকাল একটি মিছিল হয়েছে তারপরে রাতে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।তাবে কারা মারামারি করেছেন বা গত কাল কারা মিছিল করেছেন সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বাধেরহাট বাজারের সভাপতি গাজী শহিদুল্লাহ্ জানান, আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,বাজারের নাইট গার্ডের জবানবন্দী নিয়েছি সে আগুন লাগার বিষয়ে কিছু বলতে পারছে না এবং কাউকে আগুন লাগাতে দেখেওনি।

কাশিনাথপুর ফায়ার সার্ভিসের অফির্সাস ইনর্চাজ আহসান মুসা জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত এখনও শনাক্ত করতে পারিনি। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আমিনপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় সহায়তা করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, শুনেছি ওই বাজারে মারামারি হয়েছে। আজও হচ্ছে বলে শুনেছি। মাসিক আইনসৃঙ্খলা মিটিং থাকায় সকালে যেতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে,আমিনপুর ওসির সাথে কথা বলে বিস্তারিত জেনে ও ঘটনাস্থ পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group