1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্র্যাক ফিসারিজ এর উদ্যোগে পাবনায়  বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত  দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে পাবনা চেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময়কালে – পাবনার নবাগত জেলা প্রশাসক অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু
শিরোনাম:

দেশে চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী: উপপ্রেস সচিব

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিনিধি:ধানমন্ডি ৩২-সহ দেশে সাম্প্রতিক যেসব ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।আজাদ মজুমদার বলেন, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে বসে উসকানি ছড়াচ্ছেন। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভারভারাল পাঠানো হয়েছে। কিন্তু এর কোনো প্রতি উত্তর ভারত এখনও জানায়নি। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে।সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে উপপ্রেস সচিব বলেন, সরকার একাধিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা দাভোস সফরে গিয়ে অনেকগুলো বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে আরও বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন।সরকারের প্রেস উইং গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কাজ করছে মন্তব্য করে উপপ্রেস সচিব বলেন, বিশ্ব খ্যাতনামা সংবাদমাধ্যমও বাংলাদেশের বিষয়ে অপতথ্য ছড়িয়েছিল। প্রেস উইং বিষয়টি শক্তভাবে মোকাবিলা করেছে। পরে সেই সংবাদমাধ্যমভুল তথ্য সরিয়ে নিয়েছে।চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সচিব জাহিদুর রহমান কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group