1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

কিডনি বিক্রির বিজ্ঞাপন দেয়া সেই দম্পতিকে অটোরিকশা উপহার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃপঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের তালমা এলাকার নবীউল্লাহ ও জাহানারা দম্পতি। ঋণগ্রস্ত হয়ে সম্প্রতি নিজেদের কিডনি বিক্রির বিজ্ঞাপন দেন তারা। বিষয়টি নজরে এলে তাদের উপার্জনের জন্য একটি অটোরিকশা কিনে দেন জেলা প্রশাসক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক সাবেত আলী তার কার্যালয়ের নিচে নবীউল্লাহ’র হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান উপস্থিত ছিলেন।

জানা গেছে, নবীউল্লাহ ও জাহানারা দম্পতির বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা এলাকায়। তার মেয়ে নিতু থ্যালাসেমিয়া এবং ছেলে জিহাদ অ্যাজমায় আক্রান্ত। তাদের চিকিৎসা করাসহ অভাবে পড়ে বিভিন্ন এনজিও থেকে বড় অঙ্কের টাকা তুলে ঋণে পড়েন এই দম্পতি। পরিবারটির দুবেলা খাবার জোটানোই কষ্টকর হয়ে পড়েছিল। পরে বিভিন্ন দেয়ালে কিডনি বিক্রির বিজ্ঞাপন সাঁটান তারা। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলে জানতে পারেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক সাবেত আলী। তিনি এই পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

এদিকে, অটোরিকশা পেয়ে দারুন খুশি নবীউল্লাহ। তিনি বলেন, রিকশা চালিয়ে অন্তত দুবেলা খাবার জোগানো যাবে। জেলা প্রশাসকসহ যারা আমাকে এভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন সবার আল্লাহ ভালো করুন।

কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, পরিবারটি বিভিন্ন কারণে একেবারেই অসহায় হয়ে পড়েছে। তার ওপর ঋণের চাপ। উপায়ন্ত না পেয়ে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলো। বিষয়টি নজরে আসলে আমি খোঁজখবর নিয়ে জানতে পারি আসলেই তাদের করুন অবস্থা। দীর্ঘদিন ধরে কর্মহীনও ছিলো নবীউল্লাহ। জেলা প্রশাসক আজকে তার উপর্জনের জন্য একটি অটোরিকশা উপহার দিয়েছেন। আশাকরি এটি তার পরিবারের জন্য উপকারে আসবে।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন জানতে পারি এই অসহায় দম্পতি ঋণে পরে তাদের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন তখন পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে বুধবার বিকেলে ওই পরিবারটিকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছি। যেন এই অটোরিকশা চালিয়ে তিনি সংসার চালাতে পারেন এবং ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group