1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বিয়ে-চাকরি হারালেন সাইফকাণ্ডে ভুলে আটক হওয়া যুবক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃলিউড তারকা সাইফ আলি খানের ওপরে হামলার অভিযোগে সন্দেহভাজন হিসেবে প্রথমদিকে আটক হন আকাশ কৈলাশ কানোজিয়া নামের এক যুবক। তখনই তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু এর মধ্যে সংবাদমাধ্যমে তার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই একে একে দু:সংবাদ পেতে থাকেন ওই যুবক। ঘটনার জের ধরে তিনি চাকরি হারিয়েছেন, বিয়েও ভেঙে গেছে বলে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।আকাশ কৈলাশ বলেন, আটকের পর যখন পুলিশ ছেড়ে দেয় তখন মায়ের সঙ্গে কথা বললে- অবিলম্বে বাড়ি ফিরে যেতে বলেন। কেননা সংবাদমাধ্যমে আমার ছবি দেখানো হয়েছে। অফিসের বস কাজে যোগ না দেয়ার জন্য জানিয়ে আমাকে বলেন, আপনি আইনি ঝামেলায় জড়িয়েছেন, আপনার কারণে আমি সমস্যায় পড়তে চাই না। যদিও তিনি আমার কোনো ব্যাখ্যা শুনতে রাজি হননি।বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, তারপর আমার দাদি আমাকে জানান যে, টিভিতে খবর দেখে হবু বউয়ের পরিবার বিয়ে ভেঙে দিতে চেয়েছে। যা আমার সঙ্গে ঘটেছে তাতে আমি নিশ্চিত নই যে, ভবিষ্যতে বিয়ে করতে পারব কি না।উল্লেখ্য, মুম্বাইয়ে পশ্চিম রেলওয়েতে কর্মরত একটি ট্যুর সংস্থায় গাড়িচালক হিসেবে কাজ করতেন কৈলাশ। গত ১৭ জানুয়ারি মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে উঠেছিলেন ছত্তিশগড়ের পৈত্রিকবাড়িতে যাওয়ার জন্য। কারণ তার দাদি অসুস্থ। তাছাড়াও এ যাত্রায় কৈলাশের হবু বউয়ের পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল। কিন্তু যাত্রা পথে আটক হন কৈলাশ।প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি গভীর রাতে সাইফ আলি খানের বাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হন বলিউডের ‘নবাব’। ভোররাতে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চারজনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। সর্বশেষ শরিফুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি এক তরুণকে আটক করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group