1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃনড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে বিশ্বাস জাহাঙ্গীর আলম সভাপতি এবং মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জেলার ৭০৭ কাউন্সিলরের মধ্যে ৬৯৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান।নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মণ্ডল পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৩৮ ভোট।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল পেয়েছেন ২৩৮ ভোট। অপর প্রার্থী মো. টিপু সুলতান ১২৪ ভোট পেয়েছেন।এর আগে আজ বেলা ১১টায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সহসভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি, সম্পাদকরা।সম্মেলন শেষে দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে জেলার চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাত ইউনিটের ৭০৭ কাউন্সিলরের মধ্যে ৬৯৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও মো. জুলফিকার আলী (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়ালঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ), মো. টিপু সুলতান (গোলাপ ফুল), অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাগল (তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।জেলা কমিটির নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মো. আলমগির মিয়া ও অ্যাডভোকেট তারিকুজামান লিটু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group