1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

সাভারে চলন্ত বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

টাইমস ডেস্কঃ ঢাকার সাভারে পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাকার গুলিস্তানের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় ব্রিজের কাছাকাছি যাত্রী উঠাতে গেলে ধারালো চাকু (ছোট আকৃতির) হাতে দু’জন ব্যক্তি বাসটিতে উঠে পড়েন। এ সময় তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, ম্যানিব্যাগ ও কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন। তখন কয়েকজন যাত্রী বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের আঘাত করেন। পরে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যান।বাসটিতে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলকামা আজাদ বলেন, যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে তাদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন। দু’জনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক জখম হয়। পরে ছিনতাইকারীরা দ্রুতই বাস থেকে নেমে পালিয়ে যান। বাসে ১৫-২০ জন যাত্রী ছিলেন।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানিয়েছেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group