1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আজিম উদ্দিন হাস্যউজ্জ্বল ও মানবিক মানুষ ছিলেন স্মরণসভায় বক্তারা পাবনা তথা দেশের গৌরব হালিম খান ও রোজ দম্পতির দুই সন্তান জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্পের, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা ঠাকুর অনুকূলের মন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় যুবক আটক গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পাবনায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার আগামী আগস্টেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল- রেলপথমন্ত্রী
শিরোনাম:

বাইডেনকে অযোগ্য ও অপদার্থ অ্যাখ্যা দিলেন ট্রাম্প

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইউক্রেন যুদ্ধের জন্য বরাবরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেয়া ভাষণে বাইডেনকে অযোগ্য ও অপদার্থ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এরইমধ্যে ইউক্রেনের জন্য সব ধরণের সহায়তা বন্ধ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। আগের সরকার যে বিপুল অর্থ দিয়েছে এখন যেকোনো মূল্যে সেটিও ফেরত আনতে চান ট্রাম্প। জানালেন, এ কারণেই ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চেয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইউরোপীয় দেশগুলো ঋণ হিসেবে অর্থ দিয়েছে ইউক্রেনকে। আর কোনো স্বার্থ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আমাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছি। ইউরোপ দিয়েছে ১০০ বিলিয়ন ডলার। আর আমাদের অযোগ্য-অপদার্থ প্রেসিডেন্ট ও প্রশাসন সাড়ে তিনশ বিলিয়ন ডলার দিয়েছে। ইউরোপ ঋণ হিসেবে অর্থ দিয়েছে। কাজেই তারা তাদের অর্থ ফেরত পাবে। আমিও আমাদের অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে কিছু চাই। তাই আমি তেল ও খনিজ চেয়েছি।

এদিকে হোয়াইট হাউজ বলছে, ইউক্রেন যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তাদের আশা, শিগগিরই যুদ্ধ বন্ধে চুক্তিতে রাজি হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট চেয়েছেন, আমি যেন আপনাদের বলি যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, রাশিয়া শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি করবে। চুক্তির জন্য লড়াই চালাচ্ছেন তিনি। এই সংঘাত বন্ধে মাইক ওয়ালটজও দিনরাত কাজ করছেন। প্রেসিডেন্ট এই মানুষ হত্যা বন্ধ করতে চান; শান্তি চান। এটাই এখন তার লক্ষ্য।

এরইমধ্যে ট্রাম্পের চাপে নতি স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খনিজ ভাগাভাগি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group