1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

পাবনায় সাংবাদিকের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পাবনায় সাংবাদিকের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলাপাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার চেতনার সম্পাদক ও দৈনিক ভোরের পাতার পাবনা জেলা প্রতিনিধি এস এম আদনান উদ্দিনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০৬ জুন) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার নারী সমন্বয়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

এস এম আদনান উদ্দিন, পাবনা শহরের মহিষের ডিপো এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক আদনান সামাজিক মাধ্যমে ছবি পোষ্ট করে ক্যাপশনে “চাদাবাজ সমন্বয়ক অর্থের লালসায় বিকিয়েছেন সব শিরোনামে পোষ্টে মিথ্যা ও বানোয়াট ঘটনা উল্লেখ করে। ওই সমন্বয়ক পরকিয়া ও চাঁদাবাজে জড়িত। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

মামলার বিষয়টি নিয়ে পাবনার সাংবাদিকরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার দাবি করেন।

এ বিষয়ে সাংবাদিক আদনান বলেন, সমন্বয়কের চাঁদাবাজির সংবাদ পত্রিকায় তুলে ধরায় প্রশাসনের সর্বোচ্চ মহলকে দিয়ে মামলা দায়ের করা হয়েছে। এই সমন্বয়ক মুনিরার চাঁদাবাজির কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে অবাঞ্চিত ঘোষনা করেছে। সমন্বয়ক এর ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা ও বানোয়াট মামলা করতে বাধ্য করেছে মুনিরা। অবিলম্বে মামলা প্রত্যাহার দাবি করছি।

মামলার বাদী সিরাজুম মুনিরা বলেন, আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট গুজব ঘটানোয় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম বলেন, কোন নিরপরাধ সাংবাদিককে যেন হয়রানি করা না হয়। এ সকল মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের হয়রানি করার জন্য করা হয়ে থাকে। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আকতার, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনা রিপোর্টার্স ইউনিট সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group