1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

পাবনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৩

  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স:পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এবং দুই মোটরসাইকেলে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হন।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯.৩০টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার এসআই মো. রায়হান।

নিহত ব্যক্তি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার জামিল (২২)। আর আহতরা হলেন সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার সাকিব (২০), রুমন (১৯) ও ফরিদপুর উপজেলার জুবায়ের (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে দুটি মোটরসাইকেল একজন  সুজানগর ও অপর মোটরসাইকেল পাবনা যাচ্ছিল। রাত ৯.৩০টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জামিল ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হলে ,তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সাকিব ও জুবায়েরের বেশি গুরুতর অবস্থা হওয়ায় দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং আহত রুমন বর্তমানে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পাবনা সদর থানার এসআই মো. রায়হান বলেন, ঘটনাস্থলেই একজন মারা যায়। বাকী  তিনজনের অবস্থাও গুরুতর।আমরা দুর্ঘটনায় কবলিত দুটি মোটরসাইকেলই উদ্ধার করে থানায় এনেছি।এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য  থানায় নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group