1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জিসিআই পুনর্মিলনী-২০২৬: প্রধান অতিথি হিসেবে থাকছেন এম.পি অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস পাবনা পৌরসভায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পাবনায় জমকালো আয়োজনে বাজাজ পালসার N160-এর নতুন ভেরিয়েন্ট উদ্বোধন সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত শেকড় পাবনা ফাউন্ডেশন এর পরিচালক ফরহাদ আলমের কৃতিত্বপূর্ণ অর্জন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করাই মানবাধিকার রক্ষা- এমপি শিমুল বিশ্বাস  সমাজে খারাপ কিছুর পরিচর্যা লাগে না ভালো কাজকে লালন করতে হয় — এমপি শিমুল বিশ্বাস সাংবাদিকদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করা উচিত –ভুমিমন্ত্রী সংগ্রাম থেকে সেবার রাজনীতি: পাবনায় তরুণ নেতা হিমেল রানা’র বিকল্প রাজনৈতিক ভাবনা। পাবনা টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি রিপন- সম্পাদক আসিফ
শিরোনাম:

বিএনপি মহাসচিব কি কথা রাখবেন

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধিঃ-

গত ৮ ফেব্রুয়ারি দেবীগঞ্জের ঐতিহাসিক দেবদারু তলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের আগমনে অসংখ্য নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সেদিনের সভায় রাজনৈতিক প্রতিশ্রুতির একটি স্পষ্ট মুহূর্ত তৈরি হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে মহাসচিবের কাছে দাবি জানানো হয়, ধানের শীষকে বিজয়ী করা তাদের দায়িত্ব, আর বিএনপি সরকার গঠন করলে নির্বাচিত প্রার্থীকে মন্ত্রিসভায় দেখতে চান তারা।

মহাসচিবও তাঁর বক্তব্যে প্রতিশ্রুতি দেন, ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে বিজয়ী করলে মন্ত্রীত্ব নিয়ে কোনো সংশয় থাকবে না।

সেদিনের জনসভা ছিল আস্থার প্রতিফলন। নির্বাচনে বোদা-দেবীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে ফরহাদ হোসেন আজাদকে জয়যুক্ত করেন। বিশেষ করে এই অঞ্চলের সনাতনী ভোটারদের অকুণ্ঠ সমর্থন ছিল এই নেতার প্রতি।

সারাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে আজ সরকার গঠনের পথে বিএনপি। বোদা-দেবীগঞ্জের মানুষের মধ্যে আলোচনায় এখন, ফখরুল স্যার কথা রাখবেন তো?

ফরহাদ হোসেন আজাদ এ অঞ্চলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা। সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁর নিরলস পরিশ্রম, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক, সংকটকালে কর্মীদের পাশে থাকা এবং ভিন্নমতের মানুষকেও সঙ্গে নিয়ে চলার মানসিকতা তাকে আলাদা মর্যাদা দিয়েছে। শিক্ষিত, মার্জিত এই নেতা রাজনীতিকে দেখেন সেবার জায়গা থেকে। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর স্পষ্ট অবস্থান এবং সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাকে বোদা-দেবীগঞ্জে এক গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অন্যদিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরাঞ্চলের মানুষ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং সজ্জন ব্যক্তি হিসেবেই চিনেন। সেদিন বোদা-দেবীগঞ্জের মানুষকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি ফরহাদ হোসেন আজাদকে ভূমিধস বিজয় এনে দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তারা। তাদের প্রত্যাশা বিএনপি মহাসচিবের সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হোক। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই সাদা মনের মানুষ ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রীসভায় স্থান দিয়ে তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেওয়া হোক। তাহলেই রাজনীতির প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group