1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক লাপাত্তা পাবনায় চাঁন্দাই ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান দেশব্যাপী নারী শিশু ধর্ষণ ও বলাৎকার হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন পাবনায় পাঠশালা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ পাবনায় ২০ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মান কাজে বাঁধা গ্রেফতার ৩ ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিয়ে করতে অস্বীকৃতি পাবনা প্রেসক্লাবের সদস্য আ জ ম আব্দুল আওয়াল খান এর স্মরণসভা ও দোয়া মাহফিল  দুধ উৎপাদনে পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায়
শিরোনাম:

ছাত্রনেতা থেকে পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির সদস্য অ্যাড. আল মুস্তাসিম নিকু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

পাবনা জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক ও তরুণ আইনজীবী অ্যাড. আল মুস্তাসিম নবী নিকু পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬-এ সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২০ জন। এর মধ্যে ৩৮৮ জন আইনজীবী ভোট প্রদান করেন। তিনটি প্যানেলে মোট ১২ জন সদস্য প্রার্থীর মধ্যে অ্যাড. আল মুস্তাসিম নবী নিকু সর্বোচ্চ ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। সর্বোচ্চ ভোট প্রাপ্তির মাধ্যমে তিনি সদস্যদের তালিকায় শীর্ষস্থান অর্জন করেন, যা নির্বাচনে তার প্রতি সহকর্মী আইনজীবীদের আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যাড. আল মুস্তাসিম নবী নিকু বর্তমানে পাবনা জজ কোর্টে নিয়মিতভাবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পাবনা জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে আইন, সংবিধান ও ন্যায়বিচার-সংশ্লিষ্ট বিষয়ে লেখালেখি সহ অন্যান্য সক্রিয় ভূমিকা তাকে আইনজীবী সমাজে বিশেষ পরিচিতি এনে দেয়।

পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত খন্দকার মাকসুদুর রহমান মাসুদ – মাহবুবুল আলম (কাজী আলম) প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই বিজয় অর্জন করেন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাড. আল মুস্তাসিম নবী নিকু সকল ভোটার আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি ঐক্যবদ্ধ, মর্যাদাশীল ও কল্যাণমুখী আইনজীবী সমাজ গঠনে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। আইনজীবীদের পেশাগত অধিকার সংরক্ষণ, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group