1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের পাশে শেকড় পাবনা ফাউন্ডেশন জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেবে রাজা মবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেড পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট শেকড় পাবনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা সরকারের অঙ্গীকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধন হলো আজ রাষ্ট্রপতির সাথে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাক্ষাৎ গানে কবিতায় মানুষের জাগরণ: পাবনায় এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপিলিকার উদ্যোগ পাবনায় এসোর্ট স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিরোনাম:

হজরত শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

পাবনা অফ টাইমস ডেক্সঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে গত ৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোচনায় রয়েছে বিষয়টি। এ অবস্থায় বৃহস্পতিবার ইস্যুটি নিয়ে কথা বলেছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান।

এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

বিমানবন্দরসহ আশপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা
দুবাইফেরত যাত্রীর সাবান-শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত ৩ কর্মকর্তা
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হতে ২০২৬

বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই। এটি পরিবর্তন করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

থার্ড টার্মিনালের কাজ ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, থার্ড টার্মিনালটি উদ্বোধনে আরও ৬ মাস লাগবে।

প্রসঙ্গত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিক দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group