1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় দণ্ডপ্রাপ্ত আসামিকে বিএনপির পদ প্রদান, বিক্ষোভ, ঝাড়ু মিছিল পাবনায় শিশুদের জন্য ইনডোর প্লে গ্রাউন্ড‘পিএস ডিজনিল্যান্ডে’ অভিভাবকদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পাবনা পৌরসভার উদ্যোগে কুকুরের এন্টি রেবিস টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন পাবনায় আহ্বানের আয়োজনে সুকান্ত জন্মশতবর্ষ উদ্‌যাপন পাবনা’র ঈশ্বরদীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন জুমার ইমামতী নিয়ে দ্বন্দের জেরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, এনসিপি ও জামায়াত নেতাসহ ১৫ জনের নামে মামলা সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি পাবনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে সংঘাত: জামায়াত এমপির বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অভিযোগ বিএনপির
শিরোনাম:

বিদ্যালয়ে না গিয়ে ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছে, ধরছে না পুলিশ।

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

টাইমস ডেক্স: রাজপথে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী’রা। তাদের আন্দোলনে দিশেহারা হয়ে ৪ আগষ্ট তাদের উপর নির্বিচারে গুলি চালায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী। তাদের গুলিতে দুজন ছাত্র শহীদ ও অনেকেই গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন।

৫আগষ্ট সরকারের পতনের পর ছাত্র হত্যা ও হত্যা চেষ্টায় দুইটি মামলা পাবনা সদর থানায়  দায়ের হলেও বহাল তবিয়তে ঘুরছে এসকল মামলার আসামিরা। আসামিদের মধ্যে যারা চাকুরীজীবি তাদেরকে দেওয়া হচ্ছে চিকিৎসা ছুটি, এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য গণ।

ছাত্র আন্দোলনে আহত এক ছাত্র বলেন, আন্দোলনের সময় দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন খাঁ ওরফে সুজন আলী আমাদের নানাভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের উপর হামলার সময়  ঘটনার  হত্যা চেষ্টা  সাথে তিনি সরাসরি জড়িত। তিনি ছাত্র হত্যা চেষ্টা মামলার ৮৮ নং আসামি।

কিন্তু রুজু হওয়ার মামলায়  দেড় মাসেও তিনি গ্রেফতার হন নি, সুস্থ হয়েও চিকিৎসা ছুটি নিয়ে করছে নান্দনিক জীবন-যাপন। কি কারণে বা কিসের বিনিময়ে তাকে ছুঁটি প্রদান করেছে কর্তৃপক্ষ তা তদন্ত করা  দাবি জানাই

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরেক ছাত্র বলেন, আন্দোলনে হামলার সাথে জড়িতদের ছুটি দিয়ে তাদের পালাতে সাহায্য করে কর্তৃপক্ষ ছাত্র জনতার আন্দোলন কারীদের সাথে প্রহসন করেছে, আমরা জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চাই।

হত্যা চেষ্টা মামলার আসামি স্বপন খাঁ কে ছুটি দেওয়া বিষয়ে দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার সাহেব বলেন, চিকিৎসা সনদের ভিত্তিতে শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে তাকে ছুঁটি দেওয়া হয়েছে।

অনতিবিলম্বে ছাত্র হত্যা ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামীও আসামিদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানান আন্দোলন কারী শিক্ষার্থীরা।

সেই সাথে তারা ছাত্র হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি স্বপন খাঁ এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী’র দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group